1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কামারপাড়া বড়হাট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কামারপাড়া বড়হাট

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫২ বার

 

আগামী শ্রাবণ মাসের পহেলা রবিবার, অর্থাৎ ২০ জুলাই, কামারপাড়া এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রত্যাশিত ও ঐতিহ্যবাহী “বড়হাট”। শাজাহানপুর উপজেলার আওতাধীন চোপিনগর ইউনিয়নে এই কামারপাড়া হাট বসে।

নানা রকম দেশি পণ্য, কুটির শিল্প ও গ্রামীণ ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই হাট ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বড়হাটের বিশেষ আকর্ষণসমূহ হলো তাজা ও কাঁচা তরিতরকারি, স্বাস্থ্যকর ও সুস্বাদু মহিষের, গরুর ও ছাগলের মাংস, গ্রামীণ ঐতিহ্যে ভরপুর খাঁটি কালাইয়ের বন্দিয়া, নানান রকম মিষ্টান্ন, স্থানীয়ভাবে প্রস্তুত কুটির শিল্পজাত পণ্য ও আসবাবপত্র, ছোটদের জন্য থাকছে খেলনা পাতির নানা আয়োজন।

প্রতি বছরের মতো এবারও হাটে বিপুল জনসমাগম ও বেচাকেনার প্রত্যাশা করছেন আয়োজকরা। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, আশপাশের অঞ্চল থেকেও ক্রেতা-বিক্রেতারা এই হাটে অংশ নিতে মুখিয়ে আছেন।

এই হাট শুধু কেনাবেচার স্থান নয়, বরং এটি একটি মিলনমেলাও বটে, যেখানে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য একত্রে ফুটে ওঠে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com