1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আরেকটি যুদ্ধের জন্য আল্লাহ জুলাই যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আরেকটি যুদ্ধের জন্য আল্লাহ জুলাই যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬১ বার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আরেকটি যুদ্ধের জন্য আল্লাহ জুলাই যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছেন। সেই চূড়ান্ত যুদ্ধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। 

সোমবার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্রমিক অঙ্গনে আহত ও পুঙ্গত্ববরণকারী জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণে করে বাংলাদেশকে একটি সুখি-সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। যেই রাষ্ট্রে মানুষ, মানুষকে পাথর দিয়ে থেঁতলে থেঁতলে হত্যা করবে না, লাশ পুড়িয়ে দিবে না, লাশের ওপর নৃত্য করবে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিক আদর্শ নাগরিক হিসেবে স্বাধীন ও নিরাপদে বসবাস করবে। কোথাও কোনো নৈরাজ্য থাকবে না। নারীর প্রতি সহিংসতা থাকবে না। সব ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা পাবে।

এ সময় তিনি উপস্থিত জুলাই যোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহেল রানা মিঠুর পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর সহসাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, মহানগর কার্যনির্বাহী সদস্য ড. আজগর আলী, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, মো. ইউসুফ আলী, আব্দুর রহমান, আব্বাস উদ্দিন, শহীদ রফিকুল ইসলামের ভাই, আহত লাইলী আক্তার লিজা, আহত আল-আমিন, আহত সোহাগ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com