1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় : জামায়াত আমির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় : জামায়াত আমির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬১ বার

শহীদ আবু সাঈদকে স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তোমাদেরকে কথা দিতে পারি- তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়।

বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি বলেন, আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী আজ। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি।

পাশাপাশি, তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেও একইভাবে স্মরণ করছি।

জামায়াত আমির বলেন, তোমাদেরকে কথা দিতে পারি- তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়।

গত বছরের ১৬ জুলাই দুই হাত ছড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন নিরস্ত্র আবু সাঈদ। যা পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যেই শুধু নয়, দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি মুক্তিকামী মানুষের মধ্যে। সেই আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী আজ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com