1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বান্দরবান জেলা প্রতিনিধি:-এস এম রমজান আলী
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৬ বার

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় কাপুরুষোচিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার আবু সাঈদ মুক্ত মঞ্চ স্থানে ফিরে আসে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি হাবিব আল মাহমুদ, আসিফ ইসলাম, মাহির,খালিদ বীন নজরুল মিজবাহ উদ্দীন,এসিপি থেকে ছিলেন জেলা প্রধান সমন্বয়কারী শহীদুল রহমান সোহেল,যুব উইং এর কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ, জেলা সদস্য আশরাফুল সহ প্রমুখ। সংক্ষিপ্ত পথসভায় বক্তারা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com