1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া কাহালুর বীরকেদার থেকে কালাই ঘোনপাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া কাহালুর বীরকেদার থেকে কালাই ঘোনপাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭১ বার

বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার আমবাগান থেকে কালাই ঘোনপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র প্রধান এই সড়কটি বর্তমানে খানাখন্দে ভরে গেছে, যার ফলে বর্ষাকালে এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী নারী-পুরুষসহ হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বর্ষার পানিতে রাস্তার খানাখন্দ আরও গভীর হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
স্থানীয়দের পক্ষ থেকে বগুড়া জেলা প্রশাসন ও কাহালু উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ লাঘব হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com