1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ বেলকুচিতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিল ভাবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ বেলকুচিতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিল ভাবি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ বার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে হেলাল উদ্দিন (১৬) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তারই ভাবি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বেলকুচি পৌর এলাকাস্থ চালা মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সাহেব আলীর ছেলে।

আহতাবস্থায় বেলালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান।

আহতের মা দেলোয়ারা বেগম জানান, গতকাল আমি বাড়িতে ছিলাম না। নাতি অসুস্থ থাকায় তাকে নিয়ে হসপিটালে ছিলাম। বাড়িতে আমার বড় বৌ মা ছিল আর আমার ছোট ছেলে ছিল। আজ বুধবার সকালে বাড়িতে এসে শুনি যে গতকাল রাতে বৌ মা ব্লেট দিয়ে আমার ছোট ছেলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এই ঘটনা জানার পর তার বাবা তাকে সিরাজগঞ্জ সদর হসপিটালে নিয়ে গিয়েছে। সে বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আর বৌ মা কে তার বাবার বাড়িতে পাঠিয়েছি। তিনি আরো বলেন, যেহেতু এটা নিজেদের ঘটনা তাই কাউন্সিল ও এলাকার মুরুব্বিদের নিয়ে বসে এই ঘটনার সমাধান করা হবে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান জানান, লোক মারফতে আমি জানতে পেরেছি যে চালামধ্যে পাড়া গ্রামে ভাবি তার দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। তবে কেউ এখনো আমার কাছে আসেনি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আমি এখনো পর্যন্ত এ রকম কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com