1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৩ বার

 

বগুড়ার শিবগঞ্জে দুই যুগ আগে আনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১ জুন বগুড়ার শিবগঞ্জের কৃষ্ণপুর আসামি আজিজুর রহমান পূর্বশত্রুতার জেরে কৃষক আনোয়ারুলকে ধারালো অস্ত্রের ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরপরই সেই সময় পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রমের আসামি বিভিন্ন সময়ে জামিনেও ছিলেন। প্রত্যক্ষদর্শী প্রায় ১৬ জনের সাক্ষীর ওপর ভিত্তি করে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন সাজা দেন। এছাড়াও আসামিকে ১ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজাদ হোসেন তালুকদার বলেন, আসামিকে দেয়া অর্থদণ্ডের মধ্য ৯০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবার পাবে ও বাকি ১০ হাজার টাকা সরকারি কোষগারে জমা হবে। এ রায় ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com