1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ছুরি চাকু সন্ত্রাস রুখতে পুলিশের লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ছুরি চাকু সন্ত্রাস রুখতে পুলিশের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৫ বার

 

ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনই, নিরাপদ বগুড়া আমাদের হাতেই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে সতর্কতা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩ টার দিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,মোজাহারুল ইসলামের নেত্রীত্বে থানা পুলিশ নন্দীগ্রাম পৌর বাসস্ট্যান্ড এলাকায় সাধারন জনগনের মাঝে সতর্কতা ও সচেতনতা মূলক এই লিফটের বিতরণ করেন।

উক্ত লিফলেটে সতর্কবার্তায় ছিল,আপনার সন্তান ও তরুনদের ছুরি বহন বা ব্যবহার থেকে দুরে রাখুন, ঝগড়া বা বিরোধ মীমাংসা শান্তিপূর্নভাবে করুন, অপরাধীদের আশ্রয় বা সমর্থন দিবেননা, ছুরি হামলা ফৌজদারী অপরাধ’ প্রচলিত আইনে সাজা ও জেল অনিবার্য, সহিংস ঘটনায় সমাজের সকলে মিলে প্রতিবাদ গড়ুন, সহিংসতায় বীরত্ব নেই’ আছে আজীবন লজ্জা, অন্যের জীবনে আঘাত মানে নিজের জীবনও ধ্বংস, ছুড়ি-চাকু হামলার খবর গোপন নয় পুলিশকে জানান’ অপরাধীদের রুখে দিন, সহিংস ঘটনায় নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ কল করুন। এছাড়াও লিফলেটে সচেতনতা মূলক বার্তায় ছিল, ছুরি নয়’ সহমর্মিতা চাই, আপনি সচেতন’ শহর নিরাপদ, একটি ছুরি’ অনেক প্রানের ক্ষতি, ছুরি নয়’ বিবেক জাগ্রত করুন, ছুরি চালালে শাস্তি পেতেই হবে। প্রয়োজনে পুলিশ প্রশাসনকে অবহিত করুন।

উক্ত লিফলেট বিতরণ শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মোজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, ছুরি-চাকু সন্ত্রাস দমনে নন্দীগ্রাম থানা পুলিশ বদ্ধ করিকর। সুতরাং আপনাদের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, সজাগ দৃষ্টি রাখুন। সেই সাথে আপনার চারপাশে নজর রাখুন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা ঘটনার সম্ভাবনা দেখলে থানা পুলিশ কে অবহৃত করুন। পরিশেষে, সন্ত্রাস দমনে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com