1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের গণ সংযোগ ও মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের গণ সংযোগ ও মতবিনিময়

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

 

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা-০৪ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা, তেরখাদার বারাসাত গ্রামের কৃতি সন্তান পারভেজ মল্লিক ২৪ জুলাই সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজারে এবং বিভিন্ন সড়কে গণ সংযোগ করেন।

তিনি এসময় বিএনপির ৩১ দফা সম্বলিত বার্তা জনগণের কাছে দেন। এছাড়াও তিনি তেরখাদা উপজেলার সদরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন সড়কে চলাচলকারী ভ্যান চালক, ইজিবাইক চালক, সিএনজি চালক, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে টি-শার্ট, গেঞ্জি বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ, মোঃ রবিউল ইসলাম লাখু, মোঃ লালিম শেখ, মোঃ দেলবার হোসেন, মোঃ গোলজার আলম, সাবেক ছাত্রনেতা শেখ শরীফুল ইসলাম। এছাড়া বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com