1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ডিসি উপহার বিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ডিসি উপহার বিনিময়

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার

প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা কাচা হাতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য রং তুলিতে চিত্রায়িত করে উপহার দেয়ায় খুশি হয়ে চার শত পনেরো জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র উপহার বিনিময় করলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জুলাই যোদ্ধাদের স্মরণে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ২৯ জুলাই বিকালে গুণগত শিক্ষার অর্জন নিয়ে চার শত পনেরো জন প্রাথমিক শিক্ষার্থীদের মুখোমুখি হন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নীলফামারী জেলা প্রশাসক তোমাদের ভাল কাজের জন্য উপহার দিতে চায়, তোমরা বিনিময়ে কি দিবে ? সকল শিক্ষার্থী দাঁড়িয়ে তাদের কাচা হাতে করা রং তুলিতে চিত্রায়িত গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য মেলে ধরে। সমবেতরা সকলেই মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাদের হাতে প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে অপার সম্ভাবনাঘুমিয়ে আছে। তোমরা ভালকে ‘হ্যাঁ’ বলবে, মন্দকে ‘না’ বলবে। সত্য পথে চলবে আর লেখাপড়ায় মনোযোগী হবে। তা হলে এই দেশ একটি শিক্ষিত জাতিকে পরিণত হবে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লোকমান হাকিম, কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com