1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে জামায়াত-বিএনপির পৃথক বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি বিজয় র‍্যালী শহীদ মীর মুগ্ধ চত্বর থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মুগ্ধ চত্বরে এসে সমাবেশ করেছেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক আমীর মাওলানা আব্দুল হালিম বিপ্লব। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজ থেকে বিএনপির বিশাল একটি র‍্যালী আমতলী বাজারে একত্রিত হয়ে সমাবেশ করেছেন তারা। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ গুলোতে ২৪ এর আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com