
বগুড়ার কাহালু উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামেন।
অভিযানে দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মন্ডলপাড়ার আনোয়ার হোসেন ওরফে লিটনের পুত্র লিমন বাবু ওরফে লিমন (২০) তার নিজ বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিমনের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।