1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকের প্রেক্ষিতে গত ৩১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব নূরে আলম স্বাক্ষরিত এক স্মারকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলাধীন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩ (৫) ধারার বিধান অনুযায়ী ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য শামছুর রহমানকে প্যানেল চেয়ারম্যান-১, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য আনোয়ার হোসেনকে প্যানেল চেয়ারম্যান-২ এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেদেনা বেগমকে প্যানেল চেয়ারম্যান-৩ অনুমোদন করেন।

প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড থেকে ৩বার সাধারণ সদস্য নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন ও সেবামূলক কাজ করে আসছেন। তিনি ইউনিয়নবাসীর বিপদেআপদে পাশে থাকেন।

প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান বলেন, “জনগণের অর্পিত দায়িত্ব আমি যথারীতিভাবে পালনের চেষ্টা করি। যে কারণে ৮নং ওয়ার্ড থেকে ৩বার সাধারণ সদস্য নির্বাচিত হতে পেরেছি। এখন আমি প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করছি।”

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com