
১৩ বছর ধরে প্রবাসী কঠোর পরিশ্রম করে স্ত্রীর ব্যাংক একাউন্টে এবং বিভিন্ন ভাবে পাঠিয়েছেন প্রায় ৮০ লক্ষ টাকা। স্বপ্ন ছিল বাড়ি ফিরে পরিবার নিয়ে সুখে দিন কাটাবে।
এলো স্বপ্ন পূরনের দিন এবং প্রবাস জীবনের ইতি টেনে বাড়ি ফেরার মূহুর্ত। হঠাৎ স্বপ্ন ভাঙার বিকট শব্দে থমকে গেল প্রবাসী স্বামীর ভবিষ্যৎ। যখন জানলেন স্ত্রী ব্যাংক একাউন্ট খালি করে সমস্ত টাকা পয়সা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে উধাও। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলাধীন নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস গ্রামে। ভুক্তভোগী প্রবাসীর নাম ইসরাফিল হোসেন। সে উপজেলার ধাওয়াস গ্রামের ফরিদ হোসেনের ছেলে। এই ঘটনায় স্ত্রীসহ ৯ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের ভাদড়া গ্রামের একাব্বর হোসেনের মেয়ে মোছা, পারভিন আক্তার (স্ত্রী), সাবিনা বেগম (স্ত্রীর বোন), আব্দুর রউফ (স্ত্রীর ভাই), বুলবুল হোসেন (স্ত্রীর ভাই), মিজানুর রহমান (স্ত্রীর দুলাভাই), ছওদা বেগম (স্ত্রীর ভাবী), বিউটি বেগম (স্ত্রীর ভাবী), একাব্বর হোসেন (স্ত্রীর বাবা) এবং পরকিয়া প্রেমিক মো, হাসান আলী। অভিযোগ ও প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত ১৫/১৬ বছর পূর্বে ভুক্তভোগী প্রবাসী ইসরাফিল হোসেন ও অভিযুক্ত স্ত্রী পারভিন আক্তার পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। সংসারের উন্নতির জন্য বিয়ের ৩ বছর পর স্ত্রীর কথায় প্রবাসে (মালয়েশিয়া) পাড়ি জমান ইসরাফিল। তার প্রবাস জীবন দীর্ঘ ১৩ বছর। দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন মাধ্যমে স্ত্রীর নিকট পাঠিয়েছেন প্রায় ৮০ লক্ষ টাকা।