
খুলনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে জাতীয় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে অফিসারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি কমিশনার (ভূমি) আঁখি শেখ। ডাঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী।