1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি করবে ঢাকা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি করবে ঢাকা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২১ বার

 

শুধু অর্থের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ জানান তিনি।

উপদেষ্টা বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি।

সৌদি আরবে জর্দা মাদক হিসেবে গণ্য হয় জানিয়ে তিনি আরও বলেন, জর্দা, সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই এসব না নিতেও নিরুৎসাহিত করেন ধর্ম উপদেষ্টা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com