1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় অভিনব কায়দায় পরিবহন কালে ৯৯ বোতল ফেন্সিডিলসহ স্বামী শফিকুল ও স্ত্রী সুমি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় অভিনব কায়দায় পরিবহন কালে ৯৯ বোতল ফেন্সিডিলসহ স্বামী শফিকুল ও স্ত্রী সুমি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার

 

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, রবিবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেন্সিডিল ও মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ২টি স্মার্ট মোবাইল, ১টি বাটন মোবাইল, ৪টি সিম ও নগদ ৫,৪৮০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ শফিকুল ইসলাম লিপটন (৫৪), পিতা-মৃত সোহরাব আলী আহম্মেদ, মোছা আয়েশা আক্তার সুমি (৪৩), স্বামী মোঃ শফিকুল ইসলাম লিপটন, উভয়ের স্থায়ী সাং নাগেশ্বরী কাজীমার্কেট, ওয়ার্ড-৩, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, বর্তমান সাং শালবন মিস্ত্রীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com