1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি, মৎস্য পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি, মৎস্য পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

 

১৮ ই আগস্ট~২০২৫ সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন উপলক্ষে র‍্যালি , মৎস্য পোনা অবমুক্ত অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তৃত করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার ও উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান।
একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক্সটেনশন অফিসার অমিত কুমার রায় , উপজেলা দারিদ্র বিমোচন অফিসার আরুফা খাতুন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামানসহ অন্যান্য অফিসার ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com