
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট , খুলনা মহানগর শাখার আহবায়ক সমীর কুমার সাহার উপর অতর্কিত হামলা , হামলায় সমীর সাহাসহ আহত হয়েছেন আরও ৫/৭জন।
গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে শীববাড়ি কালি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় , গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট , খুলনা মহানগর শাখার আহবায়ক সমীর কুমার সাহার নেতৃত্বে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিলো এমন সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্তের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী সমীর সাহার উপর অতর্কিত হামলা চালায়।
সত্যানন্দ দত্ত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট , খুলনা মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠান করতে দিবেনা মর্মে ট্রাস্টি সত্যানন্দ দত্ত বাধা সৃষ্টি করে।
এটি মেনে না নেয়ায় সমীর সাহার সাথে সত্যানন্দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ট্রাস্টি সত্যানন্দ দত্তের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী সমীর সাহার উপর সশস্ত্র হামলা চালায়।
এ সময় সমীর সাহাসহ আরও ৫/৬ আহত হয়। সমীর সাহাকে ঠেকাতে আসলেই তাঁর উপর হামলা চলে। স্থানীয় লোকজন গুরুতর আহত সমীর সাহাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে সমীর কুমার সাহা সোনাডাঙ্গা থানায় সত্যানন্দ দত্তসহ আরও অজ্ঞাত ২০/৩০ কে আসামী করে মামলা দায়ের করেন।