1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে জামায়াতের ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে  লিডারশীপ ট্রেনিং অনুষ্টিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে জামায়াতের ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে  লিডারশীপ ট্রেনিং অনুষ্টিত 

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫২ বার

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রধানদের নিয়ে লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরার সদস্য ও বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ।

এসময় বক্তারা ভোট কেন্দ্র প্রধানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও ভোটকেন্দ্রে তাদের ভূমিকা ও নীতিমালা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। ভোটকেন্দ্রে কোনো প্রার্থীর কর্মীরা যেন বিশৃঙ্খলা ও জালিয়াতি না করতে পারে সে ব্যাপারে শতর্ক থাকার আহবান জানান বক্তারা।

এসময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হাসান, সাজেদুর রহমান জুয়েল, মাওলানা রেজাউল করিম, মাওলানা সুলতান মাহমুদ, উপজেলার প্রত্যেক ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ স্ব-স্ব ইউনিয়নের ভোট কেন্দ্রের প্রধান পরিচালকগণরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com