1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না,আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আত্মগোপনে থেকেও রক্ষা হলো না,আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬২ বার

 

বগুড়া শাহজাহানপুর ‎আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা হযরত আলী গ্রেফতার।

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হযরত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।
গত ‎মঙ্গলবার ১৯ আগস্ট দিবাগত রাতে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরতকে আটক করা হয়।
‎স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চেয়ারম্যান হযরত আলীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।

‎স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান হযরত আলী আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করতেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের নানা কর্মকাণ্ডে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com