1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের রহবল বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান এর গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের রহবল বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান এর গণসংযোগ

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বুধবার শিবগঞ্জের রহবল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন দোকানপাট, পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং দেশকে শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, ইনশাআল্লাহ আমি সেই আস্থা অটুট রাখতে সর্বদা কাজ করে যাব।”

গণসংযোগে স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com