1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শিবগঞ্জ পৌরসভার শব্দলদিঘী ও বেলগাড়ী বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের দোকানপাটে ঘুরে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা–সাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তিনি বলেন,
“জনগণের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সর্বদা মানুষের পাশে থেকে তাদের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করতে চাই।”

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান একজন পরীক্ষিত ও যোগ্য প্রার্থী। তাঁর সততা, সৎ চরিত্র ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য জনগণের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ।

দিনভর চলা এ গণসংযোগে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোকানপাট ও ঘরবাড়ির সামনে দাঁড়িয়ে নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক সবাই তাঁকে শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com