
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর উত্তরপাড়া গ্রামে এক নতুন মসজিদ উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অর্থায়নে নির্মিত এ মসজিদ উদ্বোধন করেন শিবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি বলেন, “মসজিদ হচ্ছে মুসলমানদের ঈমান-আকীদার প্রাণকেন্দ্র, এখান থেকেই সমাজে ন্যায়, সত্য ও শান্তির আলো ছড়িয়ে পড়ে। একটি এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় মসজিদের বিকল্প নেই।”
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।