1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের পিরবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের পিরবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২১ বার

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পিরবের সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো যুবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, “যুবকরাই জাতির মেরুদণ্ড। আদর্শ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা যুবসমাজই দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দিতে সক্ষম। অন্যায়-অবিচার, দুর্নীতি, মাদক ও সমাজের সকল অপশক্তির বিরুদ্ধে যুবকদের এগিয়ে আসতে হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ। তিনি বলেন, “যুব সমাজকে ইসলামী চেতনায় উজ্জীবিত করা আজ সময়ের দাবি। যুবকদের যদি আদর্শিকভাবে গড়ে তোলা যায় তবে একটি সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

পিরব ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এম এ আবু হানিফ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- বগুড়া জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাজেদুর রহমান জুয়েল, জাকির হাসানসহ ইউনিয়ন জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবে।

সমাবেশ শেষে যুবকদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধের সঞ্চার ঘটে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com