
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামে বিধবা পারভীন বেওয়ার বসতবাড়ি সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই দুর্ঘটনায় মানবেতর পরিস্থিতিতে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতা মীর শাহে আলম।
শনিবার (২৩ আগস্ট) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পারভীন বেওয়ার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত আর্থিক অনুদান ও ঢেউটিন হস্তান্তর করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
অনুদান প্রদানের পর সেখানে এক সংক্ষিপ্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মীর শাহে আলম বলেন—
“বিএনপি সবসময় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকে। জনগণের দুঃসময়ে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোতাসিন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওয়াদুদ ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বিএনপির এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসাথে স্থানীয় এলাকাবাসী এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত পুনর্বাসনে আরও সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেছেন।