1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে গাংনাই নদী থেকে বস্তায় মোড়ানো খণ্ডিত মানব পা উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে গাংনাই নদী থেকে বস্তায় মোড়ানো খণ্ডিত মানব পা উদ্ধার

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভয়াবহ এক ঘটনার অবতারণা ঘটেছে। উপজেলার কিচক ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম সংলগ্ন গাংনাই নদী থেকে বস্তায় মোড়ানো অবস্থায় মানবদেহের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের কয়েকজন শিশু খেলাধুলার সময় নদীতে ভেসে থাকা একটি বস্তা দেখতে পায়। কৌতূহলবশত বস্তাটি খুললে তারা ভেতরে মানুষের একটি কাটা পা দেখতে পায়। ভয়ে আতঙ্কিত শিশুরা দৌড়ে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে অবগত করে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তায় মোড়ানো খণ্ডিত মানব পাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং বস্তায় মোড়ানো মানবদেহের খণ্ডিত পা উদ্ধার করি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।”

এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হতে পারে। তবে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের পরই পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com