1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামীলীগ সরকার পুলিশকে দিয়ে যা ইচ্ছা তাই করেছে: মাহমুদুর রহমান মান্না - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামীলীগ সরকার পুলিশকে দিয়ে যা ইচ্ছা তাই করেছে: মাহমুদুর রহমান মান্না

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া)
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৫ আগস্ট) বিকেল থেকে উপজেলার মোকামতলা, জগন্নাথপুর, বলিয়াহাট, বজলুর মোর, গাংনগর ও রহবলসহ বিভিন্ন স্থানে তিনি পথসভায় বক্তব্য রাখেন।

বিভিন্নস্থানে পথসভায় বক্তব্য মান্না বলেন, দেশে গত তিনটি নির্বাচন হলেও একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। সাধারণ মানুষ ভোটদান করতে পারেননি।আন্দোলনের সময় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রায় ১৪০০ মানুষ হত্যা করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “আজ মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এখন আপনারা ঠিকভাবে ভোট দিতে পারবেন, কথা বলতে পারবেন। এই সরকার আর ভোট চুরি করবে না।এই সরকারের কোনো দল নেই এই সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে”।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার থাকতে পুলিশকে দিয়ে যা ইচ্ছা তাই করা হয়েছে। পুলিশ হয়ে উঠেছিল জুলুমবাস। টাকা ছাড়া মামলা নেয়নি, আবার মিথ্যা মামলায় মানুষকে জড়িয়ে হয়রানি করেছে। এই পুলিশকে আওয়ামীলীগ সরকার তার প্রয়োজনে ব্যবহার করেছে”।

পথসভায় মান্না প্রতিশ্রুতি দিয়ে বলেন, নাগরিক ঐক্য জনগণের জন্য কাজ করবে, চিকিৎসা সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে মানুষের পাশে থাকবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com