1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অসুস্থ মেডিকেল টেকনোলজিস্ট পাশে বগুড়া জেলা এম-ট্যাব ও বিএমটিএ নেতৃবৃন্দরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অসুস্থ মেডিকেল টেকনোলজিস্ট পাশে বগুড়া জেলা এম-ট্যাব ও বিএমটিএ নেতৃবৃন্দরা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭২ বার

ইনস্টিটিউট অফ হেলর্থ টেকনোলজি (আই,এইচ,টি) বগুড়া কর্মরত সিনিয়র শিক্ষক আবু সালেহ মোঃ মকলেছুর রহমান (মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ডিপার্টমেন্ট) নিজ মোটর সাইকেলের মারাত্মক সড়ক দুর্ঘটনায় করে বর্তমান বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।তার Ribs এর তিনটি bones ভেংগে গেছে।

তৎক্ষণাৎ খবর পেয়ে অসুস্থ মেডিকেল টেকনোলজিস্ট আবু সালেহ ভাইকে দেখতে হাসপাতালে ছুটে যান মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (BMTA) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা।

সেই সময় উক্ত সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী অন্যতম সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ পাক আবু সালেহ ভাইকে অতি দ্রুত সুস্থ্য করে আবার আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন আমিন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com