1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার আদমদীঘীতে ১০৭০ বস্তা রাসায়নিক সার জব্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার আদমদীঘীতে ১০৭০ বস্তা রাসায়নিক সার জব্দ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার

বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ির গুদাম থেকে ১০৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে মুরইল বাজার এলাকায় মেসার্স রাফি ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকানের মালিক হাজী আশরাফ আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাজী আশরাফ আলী মৃধা উপজেলার মুরইল বাজারের রাইকালি সড়কে মেসার্স রাফি ট্রেডার্সে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবসা করেন। তিনি ব্যবসার আড়ালে প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মজুদ ও অধিক মুনাফায় বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকালে ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের গুদামে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা এমওপি, ১৭০ ডিএপি ও ১০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সার মজুদের ব্যাপারে সদুত্তর দিতে ব্যর্থ হওয়ায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় জব্দকৃত সারের মধ্যে ২৪৫ বস্তুা এমওপি সার ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা মূল্য ধরে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com