
রিতা এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠান আর জে ইন্ডাস্ট্রিজ হইতে চুরি যাওয়া মালামাল উদ্ধার, চোরাই মাল ক্রয় এবং হেফাজতে রাখার অপরাধে আটক দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ।
বাদী মোঃ সুমন হোসেন (২৮), পিতা-মোঃ নেহেরুল ইসলাম, মাতা-মোসাঃ নুর জাহান বেগম, সাং-বিহারপুর, থানা-আক্কেলপুর পৌরসভা, জেলা-জয়পুরহাট, কর্মস্থলের সাং-ফুলতলা (রিতা এন্টারপ্রাইজ এর সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাট্রিজ), ১৩ নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া বাদী শাজাহানপুর থানাধীন ফুলতলা গ্রামস্থ রিতা এন্টারপ্রাইজ এর সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাট্রিজ এ ম্যানেজার । গত ইং ২১/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদী উক্ত কোম্পানিতে নিম্নে বর্নিত জিনিসপত্র দেখিয়া ও নিজ কাজ শেষে শাজাহাপুর থানাধীন ফুলতলা ভাড়া বাসায় চলিয়া যায়। পরবর্তীতে ইং ২৩/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৫০ ঘটিকার সময় প্রতিষ্ঠানের কর্মচারী বাদীকে ফোনের মাধ্যমে জানায় যে, কোম্পানির পিভিসি ফ্লোরে ডাইচ নাই।
বিষয়টি জানার পর বাদী দ্রুত ঘটনাস্থলে আসিয়া দেখেন যে, নিম্নে বর্নিত জিনিসপত্র চুরি হয়েছে বর্নিত চোরাইকৃত মালামালের বর্ণনাঃ ১। ৬“ ইঞ্চি পাইপ তৈরির গোরানি ১টি, যাহার মূল্য অনুমান ৫০,০০০/- টাকা, ২। ২টি গ্লাস, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা, ৩। ৮“ ইঞ্চি নজেল ১টি, যাহার মূল্য অনুমান ১০,০০০/- টাকা, ৪। ৬“ ইঞ্চি ১টি, ৫“ ইঞ্চি ১টি ও ৪“ ইঞ্চি ১টি, মোট ৩টি নজেল, যাহার মূল্য অনুমান ২০,০০০/- টাকা, ৫। ৮“ ইঞ্চি সকেট ডাইস, যাহার মূল্য অনুমান ১০,০০০/- টাকা, ৬। ৬“ ইঞ্চি সকেট ডাইস, যাহার মূল্য অনুমান ৮,০০০/- টাকা, চোরাই মালামালের সর্বমোট অনুমান মূল্য ১,২৮,০০০/- টাকা।
পরবতীতে বাদী কোম্পানির সিসি ক্যামেরায় দেখতে পাই যে, গত ইং ২২/০৮/২০২৫ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা চোরেরা প্রতিষ্ঠানের দেয়ালের উপর দিয়ে প্রবেশ করে উপরোক্ত বর্নিত জিনিসপত্র চুরি করিয়া নিয়ে গেছে।
বাদী অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করিলে উপরোক্ত সূত্রের মামলায় শাজাহানপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা ও সোর্স নিয়োগ করিয়া। সোর্সের তথ্য মতে ও অভিযান পারিচালনাকালে বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টি আলিফ আইরোন নামীয় দোকান হইতে অদ্য ইং ২৬/০৮/২০২৫ তারিখ দুপুর ০১.২০ ঘটিকায় চোরাই মাল ক্রয় এবং হেফাজতে রাখার অপরাধে আসামী ১। মোঃ মারুফ (১৯), পিতা-মোঃ মিলন, মাতা-কহিনুর, সাং-সারিয়াকান্দি কাঠালতলা, থানা- বগুড়া সদর, জেলা-বগুড়া, ২। মোঃ বেলাল (২২), পিতা-মোঃ মোস্তফা, সাং-মালগ্রাম, থানা- বগুড়া সদর, জেলা-বগুড়া দ্বয়কে গ্রেফতার করিয়া এবং উপরোক্ত আলামত সমূহ আসামীদ্বয়ের দেখানো ও বাদীর সনাক্ত মতে উক্ত দোকান হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
প্রাথমিক তদন্তে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা অত্র মামলার ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে দায়েরকৃত চুরি মামলায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।
ঘটনার সহিত জড়িত চোর চক্রের আর ও সদস্যদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে