1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ৭ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ৭ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

 

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।বুধবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় একটি স্কুলব্যাগে রাখা মোট ১,৪০০টি ৫০০ টাকার জাল নোট (মোট ৭ লাখ টাকা) উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ রিয়াজুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়ার মৃত ইসমাইল হোসেন ও মোছাঃ জরিনা বেগমের পুত্র।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com