1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার

 

২৮ আগস্ট বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আবেদনকারী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পুরবী রাণী বালার সঞ্চালনায় এ লটারি অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, পুলিশের এস আই মৃগংগ শীলসহ আবেদনকারীরা উপস্থিত ছিলেন। লটারী অনুষ্ঠানে শতভাগ নিরপেক্ষতা অবলম্বন করেই সকল মহলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র জানায়, খাদ্য বান্ধব ডিলার নিয়োগ পাওয়ার জন্য ৬ ইউনিয়নের মোট ৪০জন ব্যক্তি আবেদন করেন। এছাড়া ওএমএস ডিলার নিয়োগ পাওয়ার জন্যে আবেদন করেন ২০জন।

আবেদনকারীদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব-এ ৯জন ডিলারকে নিয়োগ দেয়া হয়। খাদ্যবান্ধবে এর আগে ২জন ডিলার বিনাপ্রতিদ্বন্দিতায় নিয়োগ প্রাপ্ত হন।
অপরদিকে ২০জন আবেদনকারীর মধ্যে থেকে প্রকাশ্যে লটারির মধ্যে ৩টি স্পটের জন্য ৩জন ডিলার নিয়োগ প্রাপ্ত হন। উপস্থিত আবেদনকারীদের কাছে মতামত চাওয়া হলে সকলেই এক বাক্যে বলেন স্বচ্ছতার ভিত্তিতেই লটারি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমাদের কোনো প্রকার অভিযোগ বা আপত্তি নেই। আবেদনকারীরা জানান, প্রকৃতভাবেই ভাগ্যের পরীক্ষা হয়েছে।
এখানে কোনো প্রকার অনিয়ম ছাড়াই লটারির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ প্রতিনিধি ও আবেদনকারীদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com