1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে দুদকের চার্জশীট দাখিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে দুদকের চার্জশীট দাখিল

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার

 

৩ কোটি ৫৫ লক্ষাধিক টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, জেলা আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের পুত্র, গ্রাম ফুলদিঘী বর্তমানে তিনি আত্মগোপনে আছেন।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মোঃ তারিকুল রহমান বাদী হয়ে, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ও সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম আসাদুর রহমান দুলুকে আসামী করে এই মামলা দায়ের করেন।

গত বুধবার দুনীতি দমন কশিনের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, অভিযোগপত্রটি দাখিল করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামী একেএম আসাদুর রহমান দুলুকে সম্পদ বিবরনী দাখিলের জন্য আদেশ জারী করা হয়।

গত ২০২০ ইং সালের (৫ মার্চ) নিজে স্বাক্ষর করে ওই আদেশ গ্রহণ করেন। পরে তিনি ওই বছরের (২৫ জুন) তার স্বাক্ষর করা দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরনী দাখিল করেন। এ কে এম আসাদুর রহমান দুলু তার দাখিলকৃত সম্পদ বিবরনীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মুল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি তদন্ত শেষে আসামী এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে তথ্য গোপনসহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে এই অভিযোগপত্র দাখিল করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com