1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে বিএনপির নারী শক্তির মহাসমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে বিএনপির নারী শক্তির মহাসমাবেশ অনুষ্ঠিত

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার

বগুড়ার শিবগঞ্জে হাজারো নারী সমাগমে অনুষ্ঠিত হলো বিএনপির এক ঐতিহাসিক মহিলা সমাবেশ। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই মাঠে নারী উপস্থিতি ভরে উঠে উৎসবমুখর পরিবেশে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
তিনি বলেন, “নারীর জাগরণ মানেই ঘরে ঘরে গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়া। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। আজকের সমাবেশে শিবগঞ্জের মা-বোনরা যে আস্থা ও ভালোবাসা দেখালেন, তাতে স্পষ্ট হয়েছে— তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ও স্বাধীনতার সঠিক পথ দেখতে পান।”

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য। শুধু নিজেরা নয়, প্রতিটি নারীকে ধানের শীষের পক্ষে ভোট আনার জন্য কাজ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশ শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছে। আবারও বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, থাকবে স্বাস্থ্যসেবা কার্ড। প্রতিটি শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির অঙ্গীকার— নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে নারীর অধিকার সর্বাগ্রে।”

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল ও আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন এবং পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।

 

পুরো সমাবেশজুড়ে নারী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মা-বোনদের উচ্ছ্বাস, স্লোগান আর সক্রিয় অংশগ্রহণে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। বক্তারা সবাই বলেন, নারীরাই বিএনপির মূল শক্তি ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিবগঞ্জের নারীদের এই সমাবেশ প্রমাণ করেছে— গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীর শক্তিই হবে সবচেয়ে বড় চালিকাশক্তি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com