1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার খানজাহান আলী(র:) সেতুর নীচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার খানজাহান আলী(র:) সেতুর নীচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার

খুলনার পীর খানজাহান আলী (র:) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।বুলু সংবাদ প্রতিদিনের খুলনা ব্যুরোর দায়িত্বে ছিলেন। র‍্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্থ ছিল।

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশে উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com