1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার

 

বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তি দখল, বসতবাড়িতে হামলা, নারী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ধরেছেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান (৩৯)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি ও তার ভাই-বোনেরা দীর্ঘদিন ধরে সুতানারা মৌজার ২২০২ দাগে ১৪ শতক জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার মৃত আলতাবের ছেলে শ্রমিকদল নেতা লিটনের নেতৃত্বে লিমন, বুদু রানী, লিমা আক্তারসহ ১০-১২ জন গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে তার অনুপস্থিতিতে বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, এসময় তার স্ত্রী রেখা আক্তারকে মারধর ও অশ্লীল আচরণের শিকার হতে হয়। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। তার মেয়ে ফারজানা মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়, তবে তারা হুমকি দিয়ে যায় যে, প্রয়োজনে খুন জখম করেই ওই জায়গা দখল করবে।

মিজানুর রহমান আরও বলেন, এর পর থেকে তার পরিবার নানা ধরণের হুমকি-ধামকির মধ্যে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com