1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় টগর হত্যা মামলার আসামি র‍্যাব-৬ কর্তৃক মাসুদ গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় টগর হত্যা মামলার আসামি র‍্যাব-৬ কর্তৃক মাসুদ গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার

খুলনা সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর টগর হত্যার প্রধান আসামি মাসুদ হাওলাদারকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাসষ্টান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৬।
র‍্যাব -৬ খুলনা সুত্র জানান,গতকাল ০২ সেপ্টেম্বর ২০২৫ রাতে র‌্যাব-৬ খুলনা ও র‌্যাব-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে খুলনার চাঞ্চল্যকর সোনাডাঙ্গা মডেল থানার টগর হত্যার প্রধান পলাতক আসামি- মোঃ মাসুম হাওলাদার (২৬), পিতা-মোঃ হারুন হাওলাদার, সাং-বাংলাবাজার, থানা-বাখেরগঞ্জ,বরিশাল, বর্তমান সাং- সবুজবাগ গলি (২২তলার পার্শ্বে), থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিদের পূর্ব শত্রুতা ছিল। এরই ধারাবাহিকতায় ০১ আগস্ট ২০২৫ তারিখ রাতে ০১ নং আসামি অন্যন্য আসামিদের সহায়তায় বাদীর বসতঘরে ঢুকে ভিকটিম মনোয়ার হোসেন টগর(২৭) এর বুকে ধারালো চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে বের হয়ে যায়। পরবর্তিতে ভিকটিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খুলনা, সোনাডাঙ্গা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com