
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নামায গড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় উল্লিখিত মাদক মামলার ৭ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোছাঃ বন্যা বেগম (৩১) অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, গত বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে র্যাব-১২, সিপিএসসি একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক বগুড়া শহরের নামায গড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক মামলার ৭ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোছাঃ বন্যা বেগম (৩১), স্বামী মিরাজ মিয়া, পিতাঃ মোঃ সাজু কসাই, সাং-মালগ্রাম, বগুড়া গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে নিজেকে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে দীর্ঘ দিন থেকে আত্মগোপনে ছিলো।