1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ফার্নিচারবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ৭ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ফার্নিচারবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ৭

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার

 

বগুড়ার শাজাহানপুরে ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাতুল (২২), তারেক হোসেন (৩২), সুমন প্রামানিক (২২), সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং রাসেল আহম্মেদ (৩৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ঢাকার বছিলা থেকে গাইবান্ধা ও দিনাজপুরগামী ১ লাখ ২০ হাজার টাকার ফার্নিচারবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) যাত্রা শুরু করে। ভোর সাড়ে ৪টার দিকে শাজাহানপুরের রহিমাবাদ বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে তিনটি প্রাইভেট কারে আসা ১৪-১৫ জন ডাকাত টর্চলাইটের সংকেতে গাড়ি থামায়।

তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক আল-আমীন (৩৫) ও হেলপার রফিককে (৪৫) হাতকড়া পরিয়ে হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়। এসময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে ভোর ৫টার দিকে বগুড়া দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় চালক ও হেলপারকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় পিকআপ মালিক আরিফ হোসেন বাদী হয়ে ১৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা করেন। মামলার রাতেই সন্দেহভাজন হিসেবে রাতুলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরে মোট সাতজনকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া লুট হওয়া মালামাল উদ্ধারে ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com