1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাগপা কেন্দ্রীয় কমিটি সভাপতি লুৎফর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাগপা কেন্দ্রীয় কমিটি সভাপতি লুৎফর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটি সভাপতি, বগুড়া জেলা কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান (বিএনপি সহ সমমনা জোটের কেন্দ্রীয় নেতা) উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বগুড়া জেলা কমিটির উদ্যোগে সাত মাথায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।

জাগপা বগুড়া জেলা কমিটির সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদনা বাবলু জমাদ্দার, জাগপা নেতা ডাক্তার নুরুল ইসলাম, বগুড়া জেলার বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ লিটন শেখ বাঘা, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন সহ উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

বক্তব্যে জাগপার সাধারণ সম্পাদক বলেন , জাতীয় নেতৃবৃন্দ নিরাপত্তা পাচ্ছে না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত কিভাবে পাবে,তাই সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সেখ হাসিনা সরকারের পেত আত্মারা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের এক অংশ কোন একটা মহল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থি শীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বাণচলের চক্রান্ত করছে আমাদের মনে হয় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জনগণের জান মাল নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে অন্তর্ভুক্তিকালীন সরকার যার ফলে প্রতিদিন ভায়োলেন্স ও খুন ধর্ষণের ঘটনা ঘটে চলেছে এই হামলা কারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সেই সঙ্গে সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে মর্ব ভায়োলেন্স সহ সকল প্রকার সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

জেলা জাগপা সভাপতি মোকলেছুর রহমান বলেন, আর যদি জাতীয় নেতৃবৃন্দের উপর হামলা হয় পরবর্তীতে বগুড়া থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে,সেই সঙ্গে উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের সকলকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি অপরাধীদের অতি দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com