
ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট, ব্র্যাক হেলথ প্রোগ্রামের আওতায় ৯ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রতিষ্ঠিত কমিউনিটি হেলথ রেসপন্সার নেটওয়ার্কের উপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন তেরখাদা থানার ওসি ( তদন্ত ) কবির আহমেদ। ডাঃ মোঃ জাহিদুল ইসলাম ও ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার মোঃ আকাশ মাহামুদ হৃদয় এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , মেডিকেল অফিসার ডাঃ প্রিতম রাহুল , উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক সেখ হাফিজুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল, জাতীয় দৈনিক ইত্তেফাক ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , প্রধান শিক্ষক পিযুষ কুমার , ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম , মোঃ মাসুদ সিকদার।
সবশেষে কর্মশালায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যাপক আলোচনা এবং বিভিন্ন ‘বিষয় সমূহ সনাক্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেয়ার জন্য পরিকল্পনা নোট করা হয়।