1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলায় ব্র্যাক ও স্বাস্থ্য দপ্তরের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলায় ব্র্যাক ও স্বাস্থ্য দপ্তরের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার

 

মশা বাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উপদ্রব দূরীকরণে গত ৯ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পরিচালিত হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন , ডেঙ্গু মুক্ত থাকুন এ প্রতিপাদ্যের উপর ব্র্যাক স্বাস্থ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচলনা করা হয়।
এ সময় বাড়ির আনাচে কানাচে পানি ভর্তি ডাবের খোলা , ফুলের টব , পলিথিন , মাটির তৈরী মালসা ও কলসি ভাঙ্গা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা কালে তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা ওই সব পরিবারের সদস্যদের সচেতনতা সৃষ্টির জন্য নানামুখি পরামর্শ প্রদান করেন।

এসময় তিনি বলেন , বাড়ির আশপাশে এসব পাত্রে পানি জমে মশা বাহিত রোগের জীবানু তৈরী হয়। মশা বাহিত রোগের সৃষ্টি না হয় সে লক্ষ্যে তিনি সকলকে অধিকতর সচেতন হওয়ার আহবান জানান। অভিযান পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন , তেরখাদা থানার ওসি ( তদন্ত ) কবির আহমেদ , ডাঃ মোঃ জাহিদুল ইসলাম , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার এমডি আকাশ মাহমুদ হৃদয় , শিক্ষক সেখ হাফিজুর রহমান , শিক্ষক পিযুষ কুমার , ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম , মোঃ মাসুদ সিকদার।

পরে ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির লোকদেরকেও সচতন করা হয়।
এ অভিযানে বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন , ডেঙ্গু মশার উৎপত্তিস্থল দূর করতে পারলে তেরখাদা থেকে ডেঙ্গুর উপদ্রব কমে যাবে।
তিনি সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com