1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার

 

১০ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাৎ হোসেন দিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অভিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস , থানার ওসি ( তদন্ত ) কবির আহমেদ , উপজেলা একাডেমিক সুপারভাইজর যথাক্রমে সাহেলা সুলতানা ও রাঁধেশ্যাম ঘোষ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , সিনিয়র শিক্ষক যথাক্রমে জুলকার নাইন পলাশ , মুন্সী এনামুল কবির , মোঃ জামিরুল ইসলাম , কানিজ আক্তার , মোঃ তৌহিদল ইসলাম , দিপালী বৈরাগী , নারগিস সুলাভানা , বিপুল কুমার বিশ্বাস , প্রবীর কুমার দাস , জালিম উদ্দিন ও নাজমুল হুদা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার আখি শেখ ও অন্যান্য অতিথিবৃন্দ জিপিএ-০৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আঁখি শেখ বলেন , জাতি আজ মেধাবীদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন , শিক্ষার্থীদের আলোকিত জীবন গড়তে হবে , আলোকিত মানুষ হতে হবে।
তিনি শিক্ষার্থীদের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে উন্নত ভবিষ্যত গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com