
বগুড়া শহর ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল দূর্বৃত্তদের ছুরি আঘাতে নিহত হয়েছে।
বগুড়ার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আঃ সোবাহান সরকারের ছেলে এবং ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন। রাহুল সরকারের বাড়ি বগুড়া শাজাহানপুরের ১৩ নং ওয়ার্ডের কৈগাড়িতে।
আজ মঙ্গলবার বগুড়ার উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে রাহুলের লিজ নেওয়া পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাহুল সরকার (৩০) ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।