1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার

 

বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত সোয়া ১২ টার দিকে জেলার শেরপুর উপজেলার কাশিয়াবালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি জামিল হোসেন (৪৪) জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জেলার কাহালু উপজেলার মাগুড়া এলাকা হুইল বরশি দিয়ে পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের পুত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে যুবদল নেতা রাহুল সরাকার তার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণহারান যুবদল নেতা রাহুল সরকার।

বগুড়া জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, হত্যাকান্ডে জড়িত আসামি জামিল হোসেন হত্যাকান্ডের পরপরই আত্মগোপনে যাবার পরিকল্পনা করছিলো। জেলা ত্যাগ করার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম শেরপুরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। বাকী জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com