1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি চক্রের ৬ জন আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি চক্রের ৬ জন আটক

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার

বগুড়ায় অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি এবং ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। অভিযানে চুরি যাওয়া অটো ও ইজিবাইক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রের সদস্যরা স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে চালকদের আস্থা অর্জন করত এবং নির্জন স্থানে গিয়ে গাড়ি ছিনতাই করত। মামলার বাদী মোঃ মেহেদী হাসান আকন্দ জানান, ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার অটো মিশুকগাড়ী ছিনতাই করা হয়। পুলিশের তদন্তে ধৃত হয়েছেন মোঃ সুলতান, মোছাঃ মল্লিকা, মোঃ সুমন, মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল, মোছাঃ সুমাইয়া বেগম এবং মোঃ মাসুদ রানা।

চক্রের শীর্ষ সদস্য মোঃ সুলতানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২০টি মামলা বিচারাধীন রয়েছে।

থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, সকলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com