1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ নেতাসহ আটক ৪ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ নেতাসহ আটক ৪

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামিউল হক (৪২), উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (৫০), আলমগীর বাদশা (৪০) ও মোতালেব মিয়া (৪৭)।

আটককৃতদের সোমবার (৬ অক্টোবর) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নাশকতা ও অন্যান্য মামলায় তাদের আটক করা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com