
একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আজ ৭ অক্টোবর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি রূপসা অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে উপজেলায় বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো: আহসান হাবীব প্রামানিক , সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান , উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , ইসলামি রিলিফ বাংলাদেশের মোঃ জাকারিয়া , উদ্যোক্তা দিবা রানী দাস , সিনিয়র সিটিজেন গফফার শেখ , সুবাস রায় , রনজিত হালদার প্রমূখ।