
বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাড়িঁর এসআই (নিঃ) মোঃ আল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৮/১০/২০২৫ তারিখ সকাল ০৬.১৫ ঘটিকায় শাজাহানপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড বগুড়া পৌরসভার ফুলদিঘী মধ্যপাড়া মোস্তাক ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে তিন মাথা হতে আসামী ১। মোঃ মানিক (৩৫), পিতা- আলিম উদ্দিন, সাং- বয়রাদিঘী, থানা- শাজাহানপুর, জেলা বগুড়া কে তাহার হেফাজত হতে ৭৮(আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।